1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ৩১দফার প্রচার ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

মানিকগঞ্জে ৩১দফার প্রচার ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণা সভা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উকিয়ারা বাজার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. আইয়ুব আলীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাগির ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ৩১ দফা বাস্তবায়িত হলে সমাজের সকল ক্ষেত্রে সকল বিষয়ে বৈষম্য দূর হবে। দেশ পুনর্গঠন ও সুশাসন নিশ্চিত করতে হলে ৩১ দফার বিকল্প নেই। এসময় তিনি তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মূল্যায়ন করতে হবে, যারা জেল খেটেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, যারা শহীদ হয়েছে অগ্রাধিকারভিত্তিতে তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে। তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে অগ্রাধিকার না দিলে দল টিকতে পারে না।

এসময় বিএনপি নেতা আহমদ আলী, শহীদ জিয়া প্রজন্ম দল সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, রাশেদুল ইসলাম টুটুল, শহীদ জিয়া স্মৃতি হাট উকিয়ারার সভাপতি গোবিন্দ সরকারসহ সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT