1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহার প্রেসক্লাবে ব্যতিক্রমী আয়োজনে বর্ষবরণ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহার প্রেসক্লাবে ব্যতিক্রমী আয়োজনে বর্ষবরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
উৎসবমুখর পরিবেশে ঢাকার দোহার প্রেসক্লাবের বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে দোহার প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৩৩২ উদযাপন ও দোহার প্রেসক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। দিনব্যাপি নানা আয়োজনে নানা শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে আয়োজন। সকাল থেকে খাবারের তালিকায় ছিলো দেশীয় সকল ফল।
দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব বলেন, বাংলা নববর্ষ বাঙালির উৎসবের দিন। আর এ উৎসব আমাদের বাঙালি সত্ত্বাকে করেছে আরো ঐতিহ্যময়। আজকের এ অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সকলকে।বর্ষবরণ অনুষ্ঠানে এবারের ন্যায় এতো সুন্দর কোনো অনুষ্ঠান আমি এর আগে কখনো দোহার প্রেসক্লাবে দেখিনি।
দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু তার বক্তব্যে বলেন, ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষ উদযাপন। নববর্ষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক সর্বদা। দোহার প্রেসক্লাবে এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে পারব ইনশাআল্লাহ। এ সময় তিনি প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি আতাউর রহমান সানি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি তাদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে প্রচার-প্রচারণা করার জন্য। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সকল সদস্যকে নতুন পাঞ্জাবি, প্রেসক্লাবের পরিচপত্র (আইডি) ও দিনভর বৈশাখী সংস্কৃতিক খাওয়া দাওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
দুপুরের খাবার হিসেবে পান্তা, ইলিশ, বিভিন্ন ফল, দই, খই, মিষ্টি ইত্যাদি দেশীয় খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, কাজী জোবায়ের আহমেদ, শরীফ হাসান,সুজন হোসেন,আলমগীর হোসেন,সুমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT