
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দীন মোল্লা বিএনপিতে যোগদান করেছেন। তিনি টানা তৃতীয়বারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে ঢাকা-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নিজ বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন তিনি। এসময় প্রায় ৩শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক অনুভূতি ব্যক্তকালে গিয়াস উদ্দীন মোল্লা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারন করে আগামীতে বিএনপির জন্য কাজ করে যাবো। তিনি আরও বলেন, দোহার নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে আমি আমার সর্বচ্চ ভূমিকা পালন করবো।
এসময় উপস্থিত ছিলেন, সজিব চিশতি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি টিপু মোল্লা, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শারজাহান কাজী, মজনু মাদবর, সিরাজ শরীফ, আবুল বাশার আশরাফ ভূইয়া সহ আরও অনেকে।
Leave a Reply