1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে জুলহাস ভ্যারাইটিজ ষ্টোরের মালিককে জরিমানা করা হয়েছে|
রোববার সকালে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ|
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দোহার পৌরসভার ৭নং ওয়ার্ডে দোহার বাজার সংলগ্ন এলাকায় জুলহাস ভেরাইটিজ ষ্টোর থেকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মেয়াদ উত্তীর্ণ চকলেট, কোমল পানীয়সহ আরও বেশ কিছু শিশুখাদ্য বিক্রি করা হয়| এতে এলাকাবাসী প্রতিবাদ করলেও পূনরায় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি শুরু করেন প্রতিষ্ঠানটির মালিক|
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ঢাকার চকবাজার থেকে নকল ব্রান্ডের শিশু পণ্য নিয়ে এসে জুলহাস ভ্যারাইটিস ষ্টোর থেকে বিক্রি করা হয়| যেখানে অধিকাংশ পণ্যের গায়ে মেয়াদ লেখা থাকে না| বেশ কয়েকজন শিশু এই খাবার খেয়ে অসুস্থ অনুভব করলে স্থানীয়রা এনিয়ে উপজেলা প্রশাসনকে জানালে দ্রুত ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ | এসময় জুলহাস ভ্যারাইটিজ ষ্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সকল পণ্য জব্দ করা হয়| পরে দোকান মালিক জুলহাসকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা অর্থদণ্ড করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়| অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ|
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দোকান মালিককে অর্থদণ্ড ও প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে| ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে|

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT