1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা):
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি, দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে জয়পাড়ায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এ সময় সদস্যদের পারস্পরিক পরিচিতি পর্ব ছাড়াও সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনে নতুনভাবে যুক্ত হওয়া সদস্যরা হলেন- তথ্যবিষয়ক সম্পাদক কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার খন্দকার এবং কার্যকরী সদস্য মো. আরিফুর রহমান, শেখ জয়নাল ও মো. সোহেল রানা।

সংগঠনের কর্মকর্তারা মনে করেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত হবে। তাদের সহযোগিতায় সংগঠনের সুনাম বৃদ্ধি পাবে এবং অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

বক্তারা অঙ্গীকার ব্যক্ত করেন, সমাজের অনিয়ম, দুর্নীতি, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সাধারণ মানুষকে আইনি সহায়তা দিতে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি সর্বদা প্রস্তুত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য মো. শাহীন ও মো. এছহাক মোল্লা, সাংবাদিক মো. হৃদয় হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT