1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ইরানে হামলায় চার শিশুসহ নিহত ৭ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

ইরানে হামলায় চার শিশুসহ নিহত ৭

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক. জইশ আল-আদল গ্রুপের সদর দপ্তরে হামলার জন্য তেহরানকে সতর্ক করার এক দিন পরই বৃহস্পতিবার পাকিস্তান ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পাকিস্তান দুটি বেলুচ বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠীর পোস্টে হামলা করেছে বলে জানা গেছে। এরা হলো বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি।
তেহরান পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে সশস্ত্র ঘাঁটিতে হামলা চালানোর দুই দিন পরই এই হামলা চালানো হয়। এদিকে ইরানি মিডিয়া জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে, তারা কেউই ইরানের নাগরিক নয়।
পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘সামরিক বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘গোয়েন্দাভিত্তিক অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। আমাদের বাহিনী ইরানের অভ্যন্তরে বেলুচ জঙ্গিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’ পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্য করে অত্যন্ত সমন্বিত ধারাবাহিক ও নির্ভুল একটি সামরিক অভিযান পরিচালনা করেছে, যার সাংকেতিক নাম ‘মার্গ বার সমাচার’।” এতে আরো বলা হয়েছে, ‘পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে।
আজকের এই হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ দেখা। যার সঙ্গে আপস করা যায় না।’
এদিকে ইরাক ও সিরিয়ার পর এবার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত মঙ্গলবারের এই হামলায় দুই শিশু নিহত ও অন্য তিনজন আহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দেশ হিসেবে ইরানের হামলার শিকার হলো পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT