1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন আবু শফিক খন্দকার - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

শিকারীপাড়া টিকেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন আবু শফিক খন্দকার

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে শিকারীপাড়া তাড়াশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শিক্ষানুরাগী আবু শফিক খন্দকার মাসুদ। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবনির্বাচিত সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ যেসব নানাবিধ সমস্যা তা দ্রুত নিরসনকল্পে কাজ করে যাব। সর্বোচ্চ চেস্টা করবো বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে। নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি। এছাড়া বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি  হিসেবে মাসুদ হোসেন নির্বাচিত হয়েছেন। এডহক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাইনউদ্দিন ইসলাম বাদল, শিক্ষক প্রতিনিধি মো. জসিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মাসুদ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, ডিএন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমন মৃধা সহ  আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT