1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নারিশায় ‘মানবতার সেবায় আমরা ২০২০’-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নারিশায় ‘মানবতার সেবায় আমরা ২০২০’-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চরের একঝাঁক স্বপ্নবাজ তরুণদের সেবামূলক সংগঠন ‘মানবতার সেবায় আমরা ২০২০’-এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৭ রমজান দিবাগত রাতে ৬নং ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় নীরবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের মুখে হাসি ফোঁটাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। রাতের আঁধারে মানুষের ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, লাচ্ছি সেমাই, বাংলা সেমাই, গুঁড়ো দুধ, নুডলস এবং পেঁয়াজ।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল বেপারী, সাংগঠনিক সম্পাদক সজীব বাদশা, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ও সাইফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের সভাপতি সোহেল বেপারী বলেন, “আমরা একঝাঁক তরুণ স্বপ্ন দেখি একটি মানবিক সমাজের। প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT