1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
থাইল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

থাইল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক. থাইল্যান্ডের ব্যাংককে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিন্তু এখনো কোনো জীবিতকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সময় গতকাল বুধবার (১৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যাংকক থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৪.৫৬ মাইল) উত্তরে সুফান বুরি প্রদেশে দুপুরে ঘটনাটি ঘটে এবং কী কারণে এমন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

প্রাদেশিক গভর্নর নাত্তাপাট সুয়ানপ্রতীপ রয়টার্সকে বলেন, ‘সব শ্রমিক নিহত হয়েছে কি না আমরা বলতে পারছি না। কর্মকর্তারা তদন্ত করতে ঘটনাস্থলে প্রবেশ করছেন। তারা কোনো জীবিতকে খুঁজে পাননি।’ প্রাথমিক তদন্তে নিহতের সংখ্যা ২০ জন বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশের এক বিবৃতি অনুসারে, এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। কারখানাটি বৈধভাবে করা হয়েছিল কি না জানতে চেয়ে বিস্ফোরণের কারণ সন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী।

এর আগে গত জুলাইয়ে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির একটি বড় গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT