1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে হিন্দু মহাজোটের পুণর্মিলনী - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে হিন্দু মহাজোটের পুণর্মিলনী

  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৯৬ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে হিন্দু মহাজোটের পুণর্মিলনী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার নেতাকর্মীদের পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) বিকাল ৩টায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পোদ্দার বাজার এলাকায় এ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবাবগঞ্জ উপজেলার সভাপতি উত্তম কুমার রায় সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত কুমার মন্ডল, নবাবগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অমলেস সরকার, দোহার উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি মিহির কুমার দাস, সাধারণ সম্পাদক চন্দন মোদক, নবাবগঞ্জ উপজেলা যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, দোহার উপজেলা যুব মহাজোটের সভাপতি অমিত চন্দ্র পাল, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি অনন্ত হালদার, সাধারণ সম্পাদক বাবুলাল মোদক, কেন্দ্রীয় হিন্দু ছাত্র মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার, দোহার উপজেলা ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক অর্ক পাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন তাপস কুমার হালদার। এ সময় বক্তারা, ধর্ম, পরিবার, জাতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এর জন্য সকলকে সংগঠিত হওয়ার পরামর্শ প্রদান করা হয়ে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT